সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ফতুল্লা ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ Time View

ফতুল্লায় এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আরিফুর ইসলাম আল আমিন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের রঘুনাথপুরস্থ মদিনা ট্রেডার্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত আরিফুর ইসলাম আল আমিন সোনারগাঁও থানার কাচপুর গঙ্গাপুর বাজারস্থ মৃতঃ সোহরাব আলীর পুত্র।

জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল আহমেদ দিপু ও সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আরিফুর ইসলাম আল আমিনকে গ্রেফতার করে। এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »