রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

আবজাল হত্যাকান্ডের ঘটনায় মূলহোতা দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ফতুল্লা
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৪৯ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঞ্চল্যকর আবজাল প্রধান হত্যাকান্ডের মূলহোতা দুই র্শীষ কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩০) ও রায়হান ওরফে হিটলার রায়হান (২৫)। শুক্রবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে র‌্যাব-১১’র সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৬ এপ্রিল আবজাল প্রধানকে পূর্বশত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে পলাতক থাকে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১’র গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল ও রায়হান ওরফে হিটলার রায়হানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করে এবং গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার কিলার গ্রুপের সদস্য। তারা টাকার বিনিময়ে বিভিন্ন কিলিং মিশনে অংশগ্রহণ করে। আসামী রাসেল ওরফে বিয়াইস্তা রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা ও রায়হান ওরফে হিটলার রায়হানের বিরুদ্ধে একই থানায় ২টি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »