বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

স্কুলছাত্র হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজীর তিনদিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ Time View
আবারো ৫ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী 
সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রিমান্ড নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর কাউয়ুম খান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, গত ৫ আগস্ট সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া। এ ঘটনায় গত ২১ আগস্ট রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের খালা রিনা বেগম। ওই মামলায় গোলাম দস্তগীর গাজীও আসামি। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাউয়ুম খান বলেন, স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় পুলিশ আদালতে আসামী গোলাম দস্তসীর গাজীর সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাকে এর আগে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »