রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে: শফিকুর রহমান ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বি.স্ফোর.ণ: আহত ১৫: সড়ক অব.রোধ: শ্রমিক বিক্ষোভ ফতুল্লায় ঝোপ থেকে ‘পেন গা.ন’ ও ব্যবহৃত কা.র্তু.জের খোসা উদ্ধার নারীদের জন্য দুই বিশেষায়িত হাসপাতাল: সারা দেশে নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৮ Time View

সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে গেলে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ মোট পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ৯টা থেকে রাত ১০টার মধ্যে জালকুড়ি আন্ডারপাসের উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মো. আশিকুর রহমান শামীমের মেয়ে।

আহতরা হলেন- নিহত শিশুর বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা, ছোট ভাই আয়মান (১) এবং সিএনজি চালক। আহতদের মধ্যে সানজিদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি অটোরিকশা জালকুড়ি আন্ডারপাস এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার ওভারটেক করার চেষ্টা করে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার সময় শিশু সিনথিয়া রহমান হুমাইরা সিএনজি থেকে ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেটকারে থাকা দুজনকে আটক করে গণপিটুনি দেয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, “ঢাকামুখী একটি সিএনজিকে একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশু হুমাইরা ঘটনাস্থলেই নিহত হয়। তার মা গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি চালক ও নিহত শিশুর বাবা-মাসহ মোট পাঁচজন আহত হয়েছেন।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »