মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামের এক সন্ত্রাসী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত্যু হয়।

সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলীর ওপর হামলার ঘটনায় প্রতিপক্ষের রনি ও আসলামের নাম উঠে এসেছে। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেহাদ টাওয়ারের সিসিটিভি ফুটেজ, এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। একপর্যায়ে রনি তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি করেন বলে অভিযোগ রয়েছে। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি খালে পড়ে গেলে সেখানে তাকে লক্ষ্য করে আরও দুটি গুলি ছোড়া হয়। সব মিলিয়ে তাকে তিনটি গুলি করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক তার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছিলেন, ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে তার লাশ রয়েছে। পুলিশ গুলি হওয়া ঘটনাস্থলে রয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে। ইতিপূর্বে সে একাধিকবার র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »