বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বি স্ফো র ণ: মা-মেয়ে দ গ্ধ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৩৮ Time View

সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। সোমবার (৩০ জুন) রাতে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মা-নাজমা বেগম (৪০) ও মেয়ে মোছা. আফরোজা আক্তার (১৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা রুবেল খান জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন তারা। ওই বাসার নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। সোমবার রাতে ওই গ্যাসে লাইনের লিকেজ বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে এলে ভর্তি দেন চিকিৎসক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. সাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় রাতে মা ও মেয়েকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নাজমা বেগমের শরীরে ২২ শতাংশ দগ্ধ ও মেয়ে আফরোজা আক্তারের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের দুজনকেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »