বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩ তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে সড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্নের কাছে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। রাতের নির্জন পরিবেশে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে। আগুনে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনার সময় বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহার করা হতো।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কের পাশে পার্ক করা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি বিভিন্ন অফিসের স্টাফদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »