সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ ও যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ ও যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারী) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো নাসিক ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী শাহ পরাণ আহমেদ যুবরাজ (২২), জেলা যুবলীগের মেহেদী হাসান রুবেল (৩৫), ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম (৩০) ও জেলা আওয়ামী লীগের হিরন (৫০)। শাহ পরাণ সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার হিরনের ছেলে, রুবেল সানারপাড় বাগমারা এলাকার আবুল কালামের ছেলে, দ্বীন ইসলাম পাইনাদী নতুন মহল্লার তাজুল ইসলামের ছেলে ও হিরন একই এলাকার রুস্তম আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, পুলিশের নিয়মিত অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী, সানারপাড় ও হীরাঝিল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »