শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

শেখ হাসিনা, শামীম ওসমানসহ ২১২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে মামলা (তালিকাসহ)

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৬২ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ২১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

১৬ মে নিহতের মা রুনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল মিয়া (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

এই মামলায় ১০০-১৫০ জন অজ্ঞাত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, সিদ্ধিরগঞ্জের শহীদ চেয়ারম্যানের ছেলে শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাতি মতিউর রহমান মতি, তার সহযোগী আক্তার ওরফে পানি আক্তার, মানিক মাষ্টার, ভাগিনা মামুন, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, শাহজালাল বাদল, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল, যুবলীগ সক্রীয় সদস্য আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সিব্বির, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মীয় উপ-কমিটির সদস্য ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনূল হক রাজু, যুবলীগ নেতা মনির, যুবলীগ নেতা গুলু মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা হুমায়ুন কবির ওরফে ঘাড় মোটা কবির, ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, যুবলীগ নেতা মানিক সরকার, যুবলীগ নেতা শরীফ, মহানগর আওয়ামীলীগের যুগ্মসম্পদাক শাহ নিজাম, সিদ্ধিঞ্জের যুবলীগের সক্রীয় সদস্য নূর হোসেন ওরফে কুট্টি, ৩নং ওয়ার্ড যুবলীগের সক্রীয় সদস্য শাহপরান আহমেদ যুবরাজ, নারায়গঞ্জ যুুবলীগের সক্রীয় সদস্য মেহেদী হাাসন রুবেল, কদমতলীর তানজীন কবির সজু, সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা রমজান, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি মতিন মাষ্টার, নারায়ণগঞ্জ যুবলীগের সক্রীয় সদস্য ও ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফারুকের ডান হাত দ্বীন ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সক্রীয় সদস্য মোঃ রনি, নারায়ণগঞ্জ যুুবলীগের সক্রীয় সদস্য রিকাবুল, নারায়ণগঞ্জ যুুবলীগের সক্রীয় সদস্য স্বপন, বন্দর থানা জাতীয় পার্টির সহসভাপতি আখি নূর চৌধুরী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সক্রীয় সদস্য রাব্বি, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯নং ওয়ার্ড মৎস্যজীবি লীগের সেক্রেটারী আফজাল হোসেন, এসও রোড এলাকার মুন্না, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সক্রীয় সদস্য ও সন্ত্রাসী এবং ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলামের সহযোগী এবং যুবলীগের সক্রীয় সদস্য মোঃ রিফাত, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হায়াত হিমেল, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান (রাইয়ান), ৫নং ওয়ার্ড যুুবলীগ সভাপতি শরীফ হোসেন ইরান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পদাক আমিনুল হক রাজু, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক গুজা লিটন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের (মতিন মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া) আব্দুর রহমান ওরফে সাইদুর রহমান জিসান, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা যুবলীগের সভাপতি আহেমদ কবির উজ্জল, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম, দুপ্তারা ইউপি চেয়ারম্যান নাজমুল, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফ মিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাক হাবিবুর রহমান মোল্লা।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন বাদীর ছেলে সজল মিয়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেন। সেদিন মামলায় উল্লেখিত আসামিরা ছাত্র-জনতাকে প্রতিহত করতে অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন।

ওইসময় আসামিদের এলোপাতাড়ি গুলিবর্ষণে ভুক্তভোগীর পেটে গুলি লাগে। তখন ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে তাৎক্ষণিক শিমরাইল মোড়ে সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘সারা দেশে গ্যাজেট হওয়ার পর নিহত সজলের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সেজন্য মামলাটি দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »