শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার স.ন্ত্রা.স বিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ডিএনডি জলাবদ্ধতা নিরসনে এমপি মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে পাম্প স্টেশন পরিদর্শনে প্রতিনিধি দল ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে

র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৫৫ Time View

ফতুল্লার বোয়ালিয়া খালসংলগ্ন লিচুবাগ এলাকায় র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ইমন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) ভোর ৫টার দিকে মাসদাইর লিচুবাগস্থ আজমতের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ীটির উঁচু সীমানা প্রাচির পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় জাহিদ বাহিনীর প্রধান জাহিদ। এ সময় দেয়াল টপকাতে গিয়ে জাহিদ মাথায় ও পায়ে মারাত্নক রকমের জখম হয়েছে বলে স্থানীয়রা জানায়।

গ্রেফতারকৃত ইমন ফতুল্লা মডেল থানার মাসদাইর লিচুবাগ এলাকার সামাদ মিয়ার পুত্র ও জাহিদ বাহিনীর অন্যতম সদস্য। এ সময় পুলিশ গ্রেফতারকৃতের নিকট থেকে একটি ছিনিতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।

জানা যায়, ৫ মে সাদা পোষাকে তথ্য সংগ্রহ করতে যায় র‌্যাব সদস্যরা। এসময় জাহিদ বাহিনীর সদস্য ইমন ও তার সহোযোগিরা বিষয়টি টের পেয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় আহত হয় র‌্যাব সদস্য নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, জাহিদ বাহিনীর অন্যতম সদস্য ইমন কে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার মামলার আসামী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »