শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

রূপগঞ্জে দিপু ভুঁইয়ার সাথে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৯ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে শুভেচ্ছা জানাতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা দিপু ভুঁইয়ার সাথে মুঠোফোনে সেলফি তুলে আনন্দ উল্লাস করেন।

আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা রিয়াজুল ইসলাম খোকন বলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে দিপু ভুঁইয়াকে রাখায় দলের অনেক নবীন ও প্রবীন নেতারা খুশী। আগামীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো অনেকটা শক্তিশালী হবে। এ ধরণের কর্মীবান্দব নেতা অনেক আগেই জেলার দায়িত্বে আসা উচিত ছিল।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম ফারুক খোকন বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে উজ্জীবিত করতে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু কাজ করছেন। জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিপু ভুঁইয়াকে জেলা কমিটিতে পেয়ে খুবই খুশী। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ দিপু ভুঁইয়ার বাসভবনে এসে ফুল দিয়ে হাজার হাজার নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জেলায় পরিণত করা হবে। এ জন্য জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের কমিটি নতুন ভাবে সাজানো হবে। তবে সকল অঙ্গসংগঠনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। এ জন্য জেলার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতাও চেয়েছেন এই নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »