বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

যানজট নিরসন ও জুলাই হত্যাকান্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ Time View

যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও জুলাই- আগস্টের হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সমিতির মানুষেরা।

সোমবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মহাসড়কের শিমরাইল মোড় অংশে মানববন্ধনটি হয়।

মহাসড়কের ঢাকাগামী লেনের চিটাগাংরোড অংশে বৈষম্য বিরোধী জনতা ও ব্যবসায়ীগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হত্যার বিচার, চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যের নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেন। এতে তারা তাদের মন্তব্য তুলে ধরেন।

বৃহত্তর চিটাংরোড ব্যবসায়ী সোসাইটির সভাপতি বিল্লাল হোসেন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর হাজী মোঃ ইব্রাহিম খলিল, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা দ্বীন ইসলামসহ অন্যান্যরা।

মানববন্ধনে অংশগ্রহণ করা ব্যক্তিরা সংক্ষিপ্ত বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেছেন, স্বাধীনতা অর্জনের পর থেকে আমরা পুরোপুরি স্বাধীন হইনি, মুক্তি পাইনি। স্বৈরাচার পালানোর পর থেকে একটা গোষ্ঠী চাঁদাবাজি করে যাচ্ছে প্রকাশ্যে। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ দেখতে চাই। যানজটের ভোগান্তির বিষয়ে তারা বলে, যানজটের ভোগান্তি এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশে পরিনত হয়েছে। সরকারকে অতি দ্রুত যানজট নিরসনের কঠোর ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, অন্তর্র্বতী সরকার গঠনের পর থেকে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি পাচ্ছে এটা সরকারকে প্রশ্নবৃদ্ধ করবে। আমাদের দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সহনশীলতায় আনুক। পাশাপাশি জুলাই আগস্টে স্বৈরাচারের হাতে হত্যার শিকার ছাত্র- জনতার হত্যার বিচার অতি শীঘ্রই করা লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »