বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

বিশেষ টাস্কফোর্সের অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ Time View

নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্সের অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযানে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে আক্তার স্টোরকে ৫ হাজার টাকা ও সাজু স্টোরকে ৪ হাজার টাকা এবং কাঁচপুর কাঁচাবাজারে একই অপরাধে ভাই ভাই এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও ফয়সাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে বাসি গ্রিল বিক্রয় ও সংরক্ষণের দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ভোজন বিলাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইঘর বাজারে কাচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার মাধ্যমে সবজি ও মাংসের বাজারকে অস্থিতিশীল করার দায়ে তিন ভাই স্টোরকে ৩ হাজার টাকা, শরীয়তপুর স্টোরকে ২ হাজার টাকা, আশিক স্টোরকে ২ হাজার টাকা, শাহ আলম স্টোরকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ খাসির মাংস দোকানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন-বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূঁইয়া ও জেলা পুলিশ লাইনের একটি টিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »