মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সেই সঙ্গে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলাটি গ্রহণ করে তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মানহানির অভিযোগে রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে ‘নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’-এর সাংবাদিক মো. আকাশ এই মানহানি মামলার আবেদন করেন।

মামলার বাদী মো. আকাশ বলেন, মামলায় স্কুলে প্রকাশ্য নারী ভোটারদের টাকা দেওয়ার ভিডিও সকল গণমাধ্যমে প্রচার প্রকাশিত হলেও কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে ‘নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’ ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

মামলার আইনজীবী এ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনী এলাকায় অভিভাবকদের টাকা প্রদান করে। যা ক্যামেরায় বিষয়টা ধরা পরে। সেই সঙ্গে বিধি মোতাবেক মুফতি মনির হোসাইন কাসেমীকে দোষ স্বীকারপূর্বক এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

এ্যাডভোকেট খোরশেদ আলম আরো বলেন, মনির হোসাইন কাসেমীর বিভিন্ন ফ্যান পেজ থেকে বলা হয় নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম মিথ্যা বানোয়াট নিউজ ছাপিয়েছে, মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র।

তারা শুধু নারায়ণগঞ্জের জনপ্রিয় নিউজ নারায়ণগঞ্জকে দায়ী করে তাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রচার করা হয়। যা তাদের তাদের মানহানি হয়েছে। আর তাই মনির কাসেমীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই সঙ্গে আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »