বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

বন্ধ পাটকল চালুর ঘোষণা: জামদানী শিল্পেও জোর দিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৭২ Time View

দেশে বন্ধ হয়ে থাকা পাটকলগুলো পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি জানিয়েছেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ধাপে ধাপে বন্ধ পাটকলগুলো চালু করা হচ্ছে, যার মাধ্যমে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান। একইসঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে পাট শিল্পকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়ায় বাস্তবায়নাধীন জামদানী ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি পাটকল চালু হয়েছে এবং আরও কিছু চালুর প্রক্রিয়ায় রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাট শিল্পকে ঘিরে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দেশের ঐতিহ্যবাহী জামদানী শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের চলমান কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি ‘আব-ই-রওয়ান’ প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন এবং মসলিন কাপড় তৈরির বিভিন্ন ধাপ প্রত্যক্ষ করেন। চরকার মাধ্যমে কাপাস থেকে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে কাপড় বুননের প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি গ্যালারিতে প্রদর্শিত মসলিন সুতা দিয়ে তৈরি বিভিন্ন কাপড়ও ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান ও দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »