বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ফতুল্লায় ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৪ Time View

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফতুল্লার আবাসিক এলাকার ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় অবৈধ গ্রাহকদের মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানাসহ প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে পাগলা নন্দনালপুর এলাকায় প্রাপ্তি আবাসিক সিটিতে এ অভিযান চালানো হয়।

তিতাস গ্যাস অফিস ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, উপ-ব্যবস্থাপক শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ প্রমুখ অভিযানে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন বলেন, প্রাপ্তি আবাসিক সিটি ও এর সঙ্গে থাকা আরেকটি হাউজিং সোসাইটিতে অবৈধ গ্যাস সংযোগের খবর পাই। তিতাস কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে প্রায় ৫০০ আবাসিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও গ্যাস আইন ২০১০ এর ধারা মোতাবেক তাদের কাছ থেকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »