মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে কার্টুন ও ঝুট গোডাউনে আগুন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ Time View

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার নীট কনসার্ন ফ্যাক্টরির ৫ম তলায় নীটিং সেকশনে লুস কার্টুনের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২ ইউনিট এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ ইউনিট ১ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ারসার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, নীট কনসার্ন ফ্যাক্টরির ৫ম তলায় নীটিং সেকশনে লুস কার্টুনের গোডাউনে আগুনের খবর পেয়ে আমাদের ২ ইউনিট ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে মঙ্গলবার (২২ এপ্রিল) রাত দেড়টায় ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন হৃদয় আহমেদের ঝুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ- পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফতুল্লায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »