শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

পুরনো ভিডিও দেখিয়ে তৈমুর মিথ্যাচার করছেন: গোলাম দস্তগীর গাজী

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৩ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নিজের বাসায় কর্মীদের ডেকে টাকা বিতরণের খবরটি সত্য নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মধ্যহ্নভোজ অনুষ্ঠানের একটি পুরনো ভিডিও দেখিয়ে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার অপপ্রচার চালাচ্ছেন। ‘তৈমুর আলম খন্দকার একের পর এক অপপ্রচার চালাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, রূপগঞ্জের জনগণের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই মিথ্যাচার করে যাচ্ছেন।’ কোনোরকম যাচাই-বাছাই ছাড়া এরকম মিথ্যাচার অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত বলেও উল্লেখ করেন গোলাম দস্তগীর গাজী। ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে- তৈমুর আলম খন্দকারের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় গোলাম দস্তগীর গাজী এসকল মন্তব্য করেন।

নারায়নগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিপরীতে তৃনমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। এ ছাড়া ভোটের মাঠে রয়েছেন আরও সাতজন প্রার্থী।

সোমবার (১১ ডিসেম্বর) তৈমুর আলম খন্দকার একটি ভিডিও দেখিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ‘গোলাম দস্তগীর গাজীর বাসায় মধ্যহ্নভোজ চলছে। সেখানে যে মহিলারা উপস্থিত ছিল তাদের হাতে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এটি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।’ জেলা পরিষদের সদস্য আনসার আলী এই টাকা বিতরণ করেন বলেও জানান তৈমুর আলম খন্দকার।

তবে গোলাম দস্তগীর গাজীর নেতা-কর্মীরা জানায়, তৈমুর আলম খন্দকার যে ভিডিও দেখিয়েছেন তা গত ৩০ সেপ্টেম্বরের। আয়োজনটি ছিল ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী ঘিরে। ৩০ সেপ্টেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন রূপগঞ্জের রূপসীতে বস্ত্র ও পাটমন্ত্রীর বাসায় দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। এ সময় মহিলা কর্মীদের যাতায়াত বাবদ নগদ অর্থ দেওয়া হয়। সেদিনের সেই নিমন্ত্রণে হাজির হয়েছিলেন রূপগঞ্জের নানা পেশার মানুষ। নিজ বাড়িতে আসা অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ১০০ টাকা করে দেওয়া হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, দুইশ টাকার নোট দিয়ে দুইজনকে ভাগ করে নিতে বলা হয়। যখন এই আয়োজন করা হয় তখন নির্বাচনি তফসিলও ঘোষণা হয়নি।

তৈমুরের সংবাদ সম্মেলনে যার বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ করেছেন সেই জেলা পরিষদের সদস্য মো. আনসার আলী বলেন, ‘পুরনো ভিডিও দেখিয়ে তৈমুর আলম খন্দকার মিথ্যাচার করেছেন। ভিডিওর সত্যতা যাচাই না করেই মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ছোট করা এবং ভোটারদের বিভ্রান্ত করার জন্য তিনি এই মিথ্যাচার করছেন। আমি তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’ মো. আনসার আলী আরো বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয়কে ছোট করার জন্য একটি চক্র মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমি তৈমুরের বিষয়ে সজাগ থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »