বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

পলিথিন শপিং ব্যাগ বিক্রয় করায় জরিমানা: ৮০ কেজি ব্যাগ জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪১৭ Time View

ফতুল্লার জালকুড়ি এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শন করায় মিম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় উক্ত প্রতিষ্ঠান থেকে ৮০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বুধবার (৪ জুন) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

তিনি বলেন, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বিধিমালা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন ১৫ এর ৪(খ) মোতাবেক জালকুড়িতে অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ১ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »