শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকা তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার, ডাকাতির কাজে ব্যবহৃত কয়েকটি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ ও রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিকসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন খুলনার সোনাডাঙ্গার মৃত শহীদ গাজীর ছেলে মো: কামাল গাজী ওরফে আদল শেখ (২৫), সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ভাড়াটিয়া মৃত আনছার আলীর ছেলে মো: রফিকুল ইসলাম ওরফে সজীব (২৯) এবং একই থানার মুসলিমনগর এলাকার আক্তার হোসেনের ছেলে মো: আকাশ (১৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায়, গত ১৮ এপ্রিল রাত পৌনে ৪টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার দেওয়ান মঞ্জিল নাম একটি বিল্ডিংয়ে দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮-৯ জন ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ১টি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গোদনাইল মধুঘর এলাকা থেকে আসামি মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে এই আসামিদের দেওয়া তথ্য মতে ঢাকার রামপুরা থেকে আরেক আসামি মোঃ কামাল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের থেকে লুণ্ঠিত ৩ ভরি স্বর্ণ উদ্ধারে পাশাপাশি তাদের দেয়া তথ্য মতে জালকুড়ি তালতলা ডিএনডি খাল হতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় মোট ৭ জন জড়িত থাকার কথাও বলেছে। গ্রেপ্তারকৃদের মধ্যকার মোঃ কামাল গাজীর বিরুদ্ধে ৮টি ডাকাতি এবং মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ২টি ডাকাতির মামলা রয়েছে। গেস্খপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »