সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নাসিক কাউন্সিলর ইসরাফিল প্রধান গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ২৯৪ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপি করে আসছিলেন ইসরাফিল প্রধান। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পা ছুঁয়ে সালাম করে আওয়ামী লীগে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২১ সালে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মাঠে দেখা যায় তাকে। ওই সময়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বলেন, ইসরাফিল যেদিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, ওই মঞ্চে আমিও ছিলাম। সংসদ নির্বাচন ও নাসিক নির্বাচনে তিনি আমাদের সঙ্গেই দলের জন্য মাঠে ছিলেন। বেশ কয়েকটি নাশকতার মামলায় আসামি ইসরাফিল। আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে কারাভোগ করেছেন একাধিকবার, তবে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে আর কারাভোগ করতে হয়নি তাকে। গত বছরের অক্টোবরে ইসরাফিলের ফের বিএনপিতে ফেরার তথ্য উঠে এলেও ইসরাফিল তা বরাবরই অস্বীকার করে এসেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ইসরাফিলকে সম্প্রতি সংগঠিত নাশকতা-সহিংসতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নাশকতার মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »