শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নারায়ণগঞ্জে ফ্লাটে মিলল এনজিও কর্মকর্তার পিতার গলাকাটা মরদেহ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১৯ Time View

নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় উৎপল রায় (৬২) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার ও কাজের মহিলা পলাতক রয়েছে।

তার দুই ছেলের মধ্যে এক ছেলে উজ্জ্বল কুমার রায় সেভ দ্যা চিল্ড্রেনের প্রকল্প পরিচালক। আরেক ছেলে প্রবাসী।

নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, বন্দর এলাকার এক নারী তাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজার ভেতর থেকে লক করা দেখতে পান। পরে পাশের ফ্ল্যাটে লোকজনের সহযোগিতায় লক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন মেঝেতে তার বাবার গলাকাটা লাশ পড়ে আছে। এছাড়া আলমারি থেকে আমার মৃত মায়ের রেখে যাওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ টাকা নিয়ে গেছে দূর্বৃত্তরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »