সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

নারায়ণগঞ্জে ইয়াবাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭১ Time View

নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুজনকে ইয়াবাসহ আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় যৌথবাহিনী। আটককৃতরা হলেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল ইকবাল হোসেন। রবিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নাসিরউদ্দিন আহমেদ।

হাসপাতাল সূত্র জানায়, খানপুর হাসপাতালে জিদান দীর্ঘদিন ধরে স্টাফদের হুমকি ধামকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিলো। পাশাপাশি সে হাসপাতালের অভ্যন্তরে ইয়াবা বিক্রি করতো। সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিলে রবিবার অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে হাসপাতালের ভেতর থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ৪ পিস ইয়াবা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন আহমেদ বলেন, যৌথ বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী জিদান ও ইকবালকে আটক করেছে। জিদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক। এ ঘটনার পর জিদানকে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন থেকে বাদ দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নামে মামলা দায়ের করা হবে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »