বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২০ Time View

নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, আমরা আজকে রাজপথে নেমেছি নারায়ণগঞ্জের মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছে, সেটি দূর করার জন্য।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে এই কর্মসূচি পালন করছি। আমরা মানুষকে এই নিশ্চয়তা দিতে চাই, আপনাদের কোনো ভয় ও আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে আছে, সেই বার্তাই দিতে আমরা রাজপথে এসেছি।

‎‎ মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘‘কিছুদিন যাবত নারায়ণগঞ্জসহ সারা দেশকে একটু অস্থিতিশীল করার চেষ্টা ও পাঁয়তারা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠনের ব্যানারের মাধ্যমে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি আইন প্রয়োগকারী সংস্থার বিষয়। তারা তাদের দায়িত্ব তারা পালন করবে।’’

তিনি বলেন, ‘‘বিএনপির রাজনীতির দর্শন হলো বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করা। দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে।

‎তিনি আরও বলেন, ‘‘প্রশাসনের দুর্বলতা বা অন্য কোনোভাবে বিষয়টি আমি দেখতে চাই না। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠন তো নিষিদ্ধই। নিষিদ্ধ কেউ যদি তাদের কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে চাই। আইন সবার জন্য সমান হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে, সেই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির উদ্দেশ্য।

রাজীব বলেন, ‘‘আজকের বিএনপির কর্মসূচির মূল কারণ হলো নারায়ণগঞ্জের মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিল, সেটা দূর করা। যেকোনো প্রয়োজনে, যেকোনো সমস্যায় আর কেউ না থাকুক, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে।

প্রশাসনেকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব রয়েছে, আমরা বিশ্বাস করি তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবে। মানুষের নিরাপত্তা বা শান্তি বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা তৈরি হলে সেটা দূর করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের।

‎তিনি আরও বলেন, ‘‘আমরা প্রত্যাশা করি, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। জাতীয়তাবাদী দল হিসেবে আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের শান্তি নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »