বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে পুলিশ সুপার বরাবরে গিয়াসউদ্দিনের চিঠি

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৫ Time View

নারায়ণগঞ্জ শহর ও শহরতলীকে যানজটমুক্ত রাখতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। সোমবার (২৬ মে) নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে তিনি এ অনুরোধ জানান।

গিয়াসউদ্দিন চিঠিতে উল্লেখ করেন, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। শিক্ষা, বাসস্থান ও কর্মক্ষেত্রের সুবিধার্থে এখানে দেশের ৬৩ জেলার মানুষের বসবাস। মানুষের এই বসতি সময়ের সাথে সাথে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষের চাহিদা অনুযায়ী বৈধ যানবাহনের পাশাপাশি অবৈধ যানবাহনের সংখ্যাও বাড়ছে আশঙ্কা হারে। একদিকে অবৈধ যান অন্যদিকে অপরিকল্পিতভাবে নিয়ম শৃঙ্খলা না মেনে যান চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। দুঃর্বিষহ এই যানজট শহর ও শহরতলীতেও বিস্তৃত। এতে করে দৈনন্দিন কর্ম সম্পাদনে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ, তেমনি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, মানুষের দৈনন্দিন প্রয়োজন ও বিড়ম্বনার বিষয়টি গুরুত্ব বিবেচনায় লাখো মানুষের স্বার্থে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর যানজট নিরসন এবং বিআরটিএ’র অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

চিঠির অনুলিপি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এবং বিআরটিএ’র নারায়ণগঞ্জ পরিচালক পরিচালক বরাবরও পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »