বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৭ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ। ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার বিষয়টি সামনে রেখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তিনি বলেন, দল যাকে এ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে, তিনি তার পক্ষেই সক্রিয়ভাবে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে দলের কোনো চাপ, নির্দেশনা বা হুমকি নেই। তার ভাষায়, “এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতিতে একটি নেগেটিভ পরিবেশ তৈরি হয়েছে। সবকিছুর উর্ধ্বে আমার পরিবার। এ কারণেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ব্যক্তিগতভাবে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। “এটা আমার জন্য তীরে এসে তরী ডোবার মতো। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী,” বলেন মাসুদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ সদস্য না হয়েও সমাজ ও মানুষের জন্য কাজ করা সম্ভব। নির্বাচনী প্রচারণার সময় বিষয়টি তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন। তিনি জানান, নির্বাচনী এলাকার বাইরেও মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

দল যদি তার সিদ্ধান্ত গ্রহণ না করে পুনরায় মনোনয়ন বহাল রাখে—এমন সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমার দল আমাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »