বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

নারায়ণগঞ্জ শহর যুব আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৭ Time View

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন শহর শাখার উদ্যোগে ১৫ ফেব্রুয়ারী থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর আলোকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ ডিআইটি চত্বরে শাখা সভাপতি তারেক আহমেদ বাবলু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ জিকরুল হকের সঞ্চালনায় দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের দফতর সম্পাদক মুহাম্মদ তাজউদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দাওয়াতি পক্ষ সামনে রেখে সংগঠনের বহুমাত্রিক পরিকল্পনা ও আয়োজন থাকে। সেন্ট্রাল থেকে ওয়ার্ড, মহল্লা পর্যন্ত সবার মাঝে উদ্দীপনা, উচ্ছাস ও নতুন যুবকদেরকে সংগঠনে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা ও প্রত্যাশা থাকে।

দাওয়াতি পক্ষে আমরা দু-হাত ভরে সাফল্য অর্জন করতে বদ্ধপরিকর। অসংখ্য পথহারা যুবককে সিরাতুল মুস্তাকিমের ঝর্ণাধারায় আলোকিত করি। গন্তব্য ভুলে যাওয়া মুসাফিরকে কল্যাণের রাহে আহবান করি। সত্য ও সুন্দরের ঠিকানায় জীবনের মোহনা-কে সতেজ করি।

২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতি গণ-মানুষের প্রত্যাশা ও ভালবাসা সর্বমহলে প্রশংসিত। সল্পসময়ের মধ্যে অসংখ্য যুবকের ঈমানী চেতনা যোগ হয়ে সংগঠনকে আলোকিত করেছে। দীন বিজয়ের স্বপ্ন লালন করি ,স্বপ্ন বাস্তবায়নে ছুটে চলি। আমাদের আহবানে অগণিত তারুণ্য সত্য, সুন্দর ও শাশ্বত জীবনের খোঁজ পেয়েছে, সিরাতুল মুস্তাকিমের পথে এসেছে। জীবনের সঠিক উদ্দেশ্য-এর সাথে যুক্ত হয়েছে।

এ পক্ষে দাওয়াত পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করুন। সমাজে প্রতিষ্ঠিত তরুন-কে সংগঠনে অন্তর্ভুক্ত করুন। ব্যক্তিগত দাওয়াত বৃদ্ধি করুন। সর্বোচ্চ সদস্য সংগ্রহ করুন। নিয়মিত সালাতুল হাজাত আদায় করুন। নিয়মিত মহাসাবাত করুন। রব্বে কারীম আমাদের কে দিন বিজয়ের জন্য কবুল করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »