বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

নাতিকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৎ দাদির

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৩১ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকা থেকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে আব্দুর রহমান নামে তিন বছরের শিশুকে অপহরণের ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- অপহৃত শিশুর সৎ দাদী মমতাজ বেগম (৫৬) ও তার আগের স্বামী ফজলু (৪৫)। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানার এসআই মোঃ ফারুক হোসেন গ্রেপ্তারের বিষিয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃদের শনিবার দুপুরে আদালাতে পাঠানো হয়েছে।

এসআই মোঃ ফারুক হোসেন বলেন, শিশুটির সৎ দাদী গ্রেপ্তারকৃত মমতাজ বেগম গত ৭ মে সকালে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার বাবা মায়ের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অন্যথায় তাকে ভারতে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করে। অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জামালপুরের মেলাহন্দ থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপহরণকারীরা। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ী এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম ও তার আগের স্বামী ফজলুকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »