বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) খানপুর কন্টেইনার পোর্ট নির্মাণের কাজ এবং ১নং রেল গেট এলাকায় মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. শাখাওয়াত হোসেন খানকে একটি চিঠি দিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভবানী শংকর রায়, এড. জাহিদূল হক দীপু, রীনা আহমেদ, হাফিজুল ইসলাম, আবুনাইম খান বিপ্লব ও ধীমান সাহা জুয়েল।

চিঠিতে উল্লেখ করা হয়, “১নং রেল গেটের কাছে রেলওয়ের জায়গা দখল করে বাণিজ্যিকভাবে মার্কেট নির্মাণের জন্য রেলওয়ের একটি অসাধুচক্র স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সহায়তায় ভূমি আত্মসাতের লক্ষ্যে তৎপর রয়েছে। ২০১২ সালে এ চক্রটি তৎকালীন সংসদ সদস্য নাসিম ওসমান ও ক্ষমতাসিন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সহায়তায় এই মার্কেটটি নির্মাণের কাজ শুরু করেছিল।

সে সময় নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন সমূহ এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সে আন্দোলনে গোলাগুলি, টিআরসেলসহ সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে তৎকালীন রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালক নারায়ণগঞ্জে এসে মার্কেট নির্মাণ বন্ধের ঘোষণা দেন।

পরবর্তীতে গত ২০২২ ইং সালে আবার সেই চক্র তৎপর হয়ে উঠলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ-আদালতে রিট পিটিশন দায়ের করে। পাশাপাশি সে সময় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির পক্ষ থেকেও নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়। উচ্চ-আদালতের নির্দেশে মার্কেটের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

এ মাসের ২১ তারিখ পর্যন্ত আদালতের স্থগিতাদেশ বলবত থাকলেও সম্প্রতি আবারও অসাধু চক্রটি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে।

আমরা উল্লেখ করতে চাই, আমাদের নারায়ণগঞ্জে এখনো প্রয়োজনীয় অনেক কিছুই গড়ে ওঠে নাই জায়গার অপ্রতুলতার জন্য। মেডিকেল কলেজ, মানসম্মত বিশ্ববিদ্যালয়, অডিটোরিয়াম, সংস্কৃতি কমপ্লেক্স- এমনি অনেক প্রয়োজনীয় বিষয় গড়ে তোলার জন্য যখন পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, তখন এমনিভাবে সরকারী জায়গা লুটপাট কোন ভাবেই মানা যায় না। আমরা এ বিষয়ে আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি।”

চিঠিতে শহরের খানপুরে নির্মিতব্য কন্টেইনার পোর্ট দ্রুত বন্ধের দাবি জানিয়ে বলা হয়, “বিগত সরকারের শাসনামলে উন্নয়নের নামে বহু প্রকল্প, মেগাপ্রকল্প গ্রহণ করা হয়েছে যা অপ্রয়োজনীয় এবং দেশ ও জনগণের জন্য ক্ষতিকারক। সুবিধাভোগীদের অর্থআত্মসাতের লক্ষ্যে এমনি প্রকল্প গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরের খানপুরে নির্মিতব্য কন্টেইনার পোর্ট এমনি একটি প্রকল্প। আমরা ইতিপূর্বে বহুবার এ বিষয়ে আমাদের আপত্তির কথা জানিয়েছি। পানগাও একটি কন্টেইনার পোর্ট রয়েছে, দীর্ঘদিন ধরে যা কার্যত অব্যবহৃত রয়েছে। এর ২০% ব্যবহার হয় না। চলতি বছরের শুরুতে সেই পোর্টটিকে সচল করার যাবতীয় উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মনে করি খানপুর পোর্টটি তৈরি হলে যানজটে নাকাল শহরে যানজট আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে এই প্রকল্পের ব্যায় বৃদ্ধি করে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা করা হয়েছে। নারায়ণগঞ্জকে বাঁচানোর জন্য এ প্রকল্পটি এখনি বন্ধ করার জন্য আপনার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

প্রশাসক প্রতিনিধি দলকে অবগত করেন, ইতিমধ্যে উচ্চ আদালতে রেলওয়ের নিষেধাজ্ঞার সময় বৃদ্ধির জন্য এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও একটি মামলা করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এবং কন্টেইনার পোর্টের বিষয়ে আমাদের আপত্তির কথাও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »