মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন

ইউপি চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭৪ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধনে অংশ নেয় নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারী সরকারের আমলে গায়েবি মামলার শিকার হয়েছে অনেক মানুষ। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্র-জনতা পতন ঘটায়। এখন আবার যদি নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলার শিকার হতে হয় তাহলে লাভ হলো কী।

তারা অবিলম্বে মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »