শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

আড়াইহাজারে রিজভী-আজাদসহ ৬০ নেতাকর্মীর নামে মামলা: ১০ জন গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩১৬ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি পালনকালে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগা-মহাসচিব রুহুল কবির রিজভীকে হুকুমের আসামি করে ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ১০জনকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার (১ নভেম্বর) পুলিশ হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বিএনপি নেতা রিজভীকে হুকুমের আসামি করে ৬০জনের নামে মামলা হয়েছে। এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- রাকিব হাসান, মোশাররফ হোসেন, আবু কালাম, শাহ জালাল, মোহন, সাব্বির আহমেদ, শান্ত, সায়েদ, তুষার ও নয়ন।

মামলা সূত্রে জানা গেছে -ঘটনাস্থলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তাকেসহ মোট ৬০ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য আসামিরা হল- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সজল, জাকারিয়া মোঃ সুমন মিয়া (৩৮), জিকু (৩০), রাজীব (৩২), খোকন (৩৫), মনির হোসেন (৫২), শামীম (৫০), মুক্তার (৩০), সোহেল (২৩), আবু তাহের (২৪), শামসুল (৫০), সজীব (৩২), রনি (২৮), নাইম কসাই (৩৫), আরিফ (৩০), আকাশ মিয়া (২৫), মাজারুল (৩০), রবিউল (২৫), মোঃ সামসুল (৪৮), আবু তাহের (৩০), ওয়াসিম মোল্লা (৪০), মহিবুল মোল্লা (২৮), নাসির হায়দার আলমাস (৫২), জাকির, মোঃ মজিদ ভূঁইয়া, খোরশেদ ভূঁইয়া, ইলিয়াস ভূইয়া, ইয়াকুব ভূইয়া, বাবুল ড্রাইভার (৪৫), শাহজালাল, ফজলুল হক, জুয়েল, নাইম, রহিম বাদশা (৪৫), ইউসুফ আলী ভূঁইয়া, জুয়েল আহমেদ জুয়েল, মতিউর রহমান মতি, রিপন মেম্বার, আতাউর রহমান মেম্বার, আঃ মান্নান, মাসুম শিকদার, তানভীর আহমেদ তপু, হোসেন মিয়া ও মজিবুর রহমান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখীতে বিএনপির অবরোধ কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ বিএনপি ২০নেতাকর্মীও আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »