রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

আড়াইহাজার বিএনপির লিফলেট বিতরণ ও জনসংযোগ

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২০৬ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ মার্চ) সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদের নেতৃত্বে আড়াইহাজার এলাকায় লিফলেট করেন নেতাকর্মীরা। এ সময় সরকারের পদত্যাগ এবং বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্লোগানে দেন নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি, শাকিল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক জুলহাস হোসেন, সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, বিশন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দীন, উচিৎপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. আনোয়ার হোসেন রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মনির হোসেন, সাধারণ সম্পাদক আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »