বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

অ.স্ত্র ও গু.লিসহ বহুল আলোচিত সোনারগাঁওয়ের ডন বজলু গ্রে.প্তার: নির্বাচনের আগে অ.স্ত্র মজুদের অভিযোগ

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্ত্র কেনা ও মজুদের আলোচনা সংবলিত একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আলোচিত ওই ভিডিও ছড়িয়ে পড়ার ৩ দিন পর র‌্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে বহুল আলোচিত সোনারগাঁওয়ের বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’কে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। তিন সহযোগী হলেন- ইউনুস ওরফে বাদল (২০), সাইদুল (৩৪), আব্দুল জব্বার (৪২)।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি (বহিষ্কৃত) বজলুর রহমান একটি স্থানীয় রেস্টুরেন্টে কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠকে বসে আছেন। এ সময় তার পাশে বসা এক ব্যক্তি—যাকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাকারিয়া বলে শনাক্ত করা হচ্ছে-তার কানে কানে বলেন, “নির্বাচন সামনে রেখে আমাদের আরও দুটি অস্ত্র দরকার। সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র মজুদ করা হয়েছে।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ায়। র‌্যাব-১১ জানায়, ভিডিওতে পাওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে ডন বজলুকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

তিন সহযোগী হলেন- ইউনুস ওরফে বাদল (২০), সাইদুল (৩৪), আব্দুল জব্বার (৪২)।

র‌্যাবের একটি দায়িত্বশীল সূত্র জানায়, “ভাইরাল ভিডিওটি যাচাই করে আমরা নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।”

সোনারগাঁও ও বন্দর উপজেলার বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীদের ভাষ্যমতে, ডন বজলু দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাবশালী ও ভীতিকর চরিত্র হিসেবে পরিচিত। শিল্পকারখানায় চাঁদাবাজি, দখলবাজি ও সহিংস কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০২৫ সালের ২৯ জুন বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎকেন্দ্রের একটি টেন্ডারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুলকে প্রকাশ্যে মারধর ও অপদস্থ করার ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ওই ঘটনার ভিডিও ভাইরাল হলে ডন বজলুকে প্রধান আসামি করে মামলা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “নির্বাচনকে সামনে রেখে কেউ অবৈধ অস্ত্র মজুদ বা সহিংস রাজনীতিতে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »