মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

সোনারগাঁওয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ২ লাখ টাকা জরিমানা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩০৭ Time View

সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে খাদপন্য জুস তৈরি ও বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়। বুধবার (১০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাংবাদিকদের জানান, সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক এলাকায় মেসার্স মক্কা ট্রেডার্সকে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে এবং বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে মিথ্য বিজ্ঞাপন দিয়ে শিশু খাদ্যপন্য জুস তৈরি এবং বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ লাখ এবং ৪৪ ধারায় ১ লাখ মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমান অনুমোদনহীন জুস ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, এই প্রতিষ্ঠানটি অনুমোদন হীন ভাবে শিশু খাদ্যপন্য তৈরি করে আসছিল।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »