বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে মিশুকের ধাক্কায় নিহত এক নারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৩০ Time View

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ব্যাটারীচালিত রিকশার (মিশুক) ধাক্কায় এক নারী নিহত হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় রোববার (২৮ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সামিরন বেগম (৫২)। সে সিদ্ধিরগঞ্জ থানার বাড়ইপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের ছেলে পারভেজ জানান, তার মা সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের বারইপাড়া এলাকায় বাসার সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মিশুক তার মাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »