বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

সিদ্ধিরগঞ্জে থানায় জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সংকর দাস বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। এসময় ধাওয়া দিয়ে তাদের ১৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- এ কে ইমন নুরুল্লাহ (৬৮), মাইনুদ্দিন (২৩), আব্দুস সাত্তার (৬৩), শামীম আহমেদ (৩৮), মোহাম্মদ আফাজউদ্দিন (৪১), মোহাম্মদ মমিন (৩৭), আনোয়ার হোসেন (৪২), বেলায়েত (৩৭), মোহাম্মদ আ. কাশেম (৩৪), মো. জামান (৩৮), মো. হাসান (৩৪), হাবিবুর রহমান (৫০), সোহেল রানা (৩১), মোতাসিম মামুন (৪৩), মো. মামুন (৩২) ও রুবেল রানা (২৭)।

মামলার বাকি আসামিরা হলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সদস্য জয়নাল আবেদীন ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাবেক সভাপতি মাওলানা বশীর উল্ল্যাহ, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামের আমির মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুজাইফা, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের রোকন ইঞ্জিনিয়ার আব্দুল বাকি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »