বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয় এর দক্ষিণ পাশের রাস্তায় এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, প্রতিদিনের ন্যায় ভোর ৫টার দিকে সবজি কেনার জন্য যাত্রবাড়ি আড়তের উদ্দেশ্যে রওনা দেন আক্কাস সিকদার। যাওয়ার পথে পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয় এর দক্ষিণ পাশে রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

এসময় ছিনতাকারীরা তাকে ছুরিকাঘাত করে সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর তিনশত শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহত আক্কাসের সাতে কত টাকা ছিলো পুলিশ তাৎক্ষনিক এ বিষয়ে কোনো কিছু বলতে পারেননি।

নিহত আক্কাস সিকদার বরগুনা জেলার আমতলী থানার চুনাখালি হাট-বাজার এলাকার নুর মোহাম্মদ সিকদারের ছেলে। তিনি মিজমিজি বাতান পাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেব মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। বিভিন্ন সবজির আড়ত থেকে সবজি কিনে ভ্যানে করে মহল্লায় মহল্লায় বিক্রি করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এর সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »