শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ৪ শ্রমিকের জেল

স্পাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়ায় রয়েল টোব্যাকোয় সিগারেট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অবৈধ সিগারেট ও নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান ফ্যাক্টরীর ৪ শ্রমিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট ৪ জনকে ১৫ দিনের জেল দেয়। জব্দ করা নকল ব্যান্ডরোল সংযুক্ত অবৈধ সিগারেট ও নকল ব্যান্ডরোল ধ্বংস করা হয়। র‌্যাব-১১ জানায়, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিলো রয়েলটোব্যাকো। সরকার নির্ধারিত সিগারেটের সর্বনিম্ন মূল্য ৪৫ টাকা হলেও তারা ১৫-২০ টাকা প্যাকেট সিগারেট বিক্রি করেছিলো। অথচ সিগারেটের প্যাকেট প্রতি সরকারের ৩০ টাকা রাজস্ব পাওয়ার কথা । লাল তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠান হিসেবে সিগারেট ফ্যাক্টরি চালুর পূর্বেই পরিবেশ ছাড়পত্র নেয়া বাধ্যবাধকতা থাকলেও রয়েল টোব্যাকোর তাও ছিলো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »