শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২১১ Time View

শীতলক্ষ্যা নদীর পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইলো (খাদ্যগুদাম) এলাকা থেকে অজ্ঞাত (৪৫) পুরুষ ও একই দিন দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরের কুতুবপুর থেকে আরেকটি অজ্ঞাত (২৮) যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল মাবুদ।

তিনি জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পৃথক দুইটি স্থান থেকে শীতলক্ষ্যা নদী থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে লাশ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশ দুটি ৪-৫ দিনের আগে হবে। লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো বলেন, রাত পৌনে ৯টায় পর্যন্ত উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় সনাক্ত করা যায়নি। তবে লাশ দুটির পরিচয় সনাক্ত করার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »