শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

শীতলক্ষ্যায় ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২১০ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুর ব্রিজ ও এর আশপাশের এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটি-এর নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটি-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটি-এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ ও উপ-পরিচালক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এ্যাস্কভেটর (ভেকু) দিয়ে ১৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, ৫টি বাঁশের জেটি ও ৪টি ড্রেজারের পাইপসহ মোট ২৭টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ সময় অবৈধভাবে বিআইডব্লিউটিএর জায়গায় বালু রাখার দায়ে কাঁচপুর ব্রিজ এলাকার মো. হারুন নামের একজনকে বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। বুধবার বিকেলে অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »