বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

প্রেমিকের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২১৯ Time View

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে তামান্না আক্তার (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। রবিবার (১৩ মে) রাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। তামান্না আক্তার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার মমিন মোল্লার মেয়ে।

তামান্নার মামা শরিফুল আলম সৌরভ জানান, আমার ভাগ্নীর সঙ্গে মামুন খান শুভ (২৮) নামের এক ছেলের গত দুই বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্ক চলাকালীন সময়ে নানান বিষয় নিয়ে ঝগড়া হতো। এ নিয়ে গত ১৬ এপ্রিল আমার ভাগ্নী ওই ছেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের উভয় পক্ষের মধ্যে চলমান ঝগড়া ও অভিমান মিমাংসা না হওয়ায় শনিবার (১৩) দিবাগত রাতে আমার ভাগ্নী অভিমান করে নিজ বাসায় আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে মরদেহটি থানায় নিয়ে যান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে এক তরুণী আত্মহত্যা করেছে। তার পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে অভিমান করে এ ঘটনা ঘটিয়েছেন সে। পরিবারের সদস্যদের সম্মতিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »