বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

ডিএনডি’র রাস্তা নষ্ট করে ভাইগ্না মামুনের জমি ভরাট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ Time View
ড্রাম ট্রাক, ডিএনডি, রাস্তা

সিদ্ধিরগঞ্জে কদমতলী পুকুরপাড় এলাকায় ডিএনডি’র একটি নতুন রাস্তা নষ্ট করে নিজস্ব জমি ভরাট কার্যক্রম করছে থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির ভাগীনা মামুন ওরফে ভাইগ্না মামুন। ড্রাম ট্রাক ব্যবহার করে ভাইগ্না মামুনের জমিতে নিচ্ছিলো মাটিবাহী ড্রাম ট্রাক। এতে ডিএনডিবাসীর চলাচলের রাস্তাটি ভেঙ্গে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ট্রাকে করে ঐ জমিতে মাটি ভরাটের সময় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটিও ভেঙ্গে যায়। এতে এলাকাবাসী এর প্রতিবাদ করলে ভাইগ্না মামুনের এক ভাইগ্না এলাকাবাসীর উপর ক্ষীপ্ত হয়। তাদেরকে হুমকি দেয় বলে জানায় এলাকাবাসী। এতে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

এলাকার বাসিন্দা কয়েকজন নারী জানায়, আমরা ত্রিশ বছর এই রাস্তার জন্য কষ্ট করেছি। সেনাবাহিনীর উছিলায় নতুন রাস্তা পেয়ে ঐ রাস্তা দিয়ে আমরা শান্তিতে চলাচল করতে পারছি। কিন্তু গত কয়েকদিন যাবত ঐ রাস্তা ব্যবহার করে ভাইগ্না মামুনের কদমতলী পুকুরপাড় এলাকার একটি জমি ভরাট করছিলো ড্রাম ট্রাক দিয়ে মাটি নিয়ে। রাস্তাটি দিয়ে ড্রাম ট্রাক যাওয়া-আসা করায় নতুন করা রাস্তাটি ভেঙ্গে যায়। এর আগে এলাকাবাসী এ রাস্তা দিয়ে ড্রাম ট্রাক ব্যবহার করতে নিষেধ করলে তার এক ভাইগ্না এলাকাবাসীকে হুমকি দেয়। এসময় ভাইগ্না মামুনের ঐ ভাইগ্না এলাকাবাসীকে এ বলে হুমকি দেয় যে, এ রাস্তা আমার মামা মামুন করেছে। আমরা ট্রাক দিয়ে মাটি নিয়ে মামার জমি ভরাট করবোই। এলাকাবাসীর নিষেধ অমান্য করে ভাইগ্না মামুন বাহিনী ঐ রাস্তা দিয়ে ড্রাম ট্রাক দিয়ে মাটি নেয়ার এক পর্যায়ে রাস্তাটি ভেঙ্গে যায়। পরে এলাকাবসী ডিএনডি সেনাক্যাম্পে অভিযোগ দেয় বলে জানিয়ছেন এলাকবাসী। এ সময় ঐ ক্যাম্প থেকে লোক এসে ড্রাম ট্রাকের চালককে এ রাস্তা দিয়ে ড্রাম ট্রাক চলাচল করতে নিষেধ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »