সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ Time View

সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে যে জিনিসটি প্রভাব বিস্তার করে, সেটি হলো পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের গড়ে তুলতে এ দুটির ভূমিকা অনন্য। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে জড়িত থাকলে শরীর ও মন ভালো থাকবে। পাশাপাশি সবাই সবার সাথে মিশে আনন্দ করতে পারবে।

মো. ইউনুছ ফারুকী আরও বলেন, ভালো পড়ালেখা করে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জল করবে। বাবা-মা, শিক্ষক ও বড়দের শ্রদ্ধা করবে এবং ছোটদের স্নেহ করবে। তোমরা ভালো রেজাল্ট করে আলোকিত মানুষ হবে বলে প্রত্যাশা করি।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক মোঃ হারুন অর রশিদ চৌধুরী ও স্কুল কমিটির সদস্য রাজীব আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »