রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৫৬২ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামূল কবির নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মহাপরিচালক নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসে পৌঁছান। জেলা তথ্য অফিস পরিদর্শন শেষে তিনি তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি বলেন, ইতিবাচক কাজের মাধ্যমে জেলা তথ্য অফিসের গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে হবে। আর সেটা বাস্তবায়ন করতে হলে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম করতে হবে। সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে। সরকারের কার্যক্রমকে ফলপ্রসু এবং গতিশীল করতে তথ্য অফিসের দায়বদ্ধতা রয়েছে। তাই সরকারের সকল উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে প্রচার কার্যক্রম আরো জোরালো করা প্রয়োজন। তিনি নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

মহাপরিচালকের সফরসঙ্গী হিসেবে ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ গোলাম আহাদ, অডিও ভিজ্যুয়াল প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান আকন্দ ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোঃ আজিম উদ্দিন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। তথ্য অফিস পরিদর্শনেকালে দপ্তরের যাবতীয় কার্যক্রম তদারকি সহ শুদ্ধাচার প্রশিক্ষণ কর্মশালায় মানবিক গুণাবলী ফুটিয়ে তোলেন মহাপরিচালক। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রিনা পারভিন সহ অন্যান্য। পরিশেষে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »