শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

২৭ অক্টোবর নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

আগামী ৩ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ঢাকায় জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

উক্ত মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আগামী ২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় ডিআইটি চত্বর থেকে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। মিছিলে সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

মঙ্গলবার (২৪ অক্টোবর ) বাদ মাগরিব নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এক জরুরি সভায় তিনি এ কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল, শহর শাখার সভাপতি হাজী আ. সোবহান, সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি মাও. আব্দুল্লাহ আল ফারুক, বন্দর থানার সভাপতি হাজী আবুল হাসেম নেতৃবৃন্দসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »