রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সরকার প্রবীণদের জন্য বয়স্ক ভাতাসহ নানা সুবিধা দিয়েছেন: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ Time View

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, শত প্রতিকূল পরিস্থিতিতেও মা-বাবা তার সন্তানকে কখনো ভাগ করেননি। তাই বার্ধক্যের কারণে মা-বাবাকে কখনো ভাগ করা যাবে না। সরকার প্রবীণদের জন্য বয়স্ক ভাতাসহ নানা সুযোগ সুবিধা দিয়েছেন। রোববার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবীণদের সুরক্ষা নিশ্চিন্তে সামাজিক দায়দবদ্ধতা বেশি। এই দিবসের অঙ্গীকার হোক, প্রবীণদের প্রতি শুধু সন্তানদের ভালো ব্যবহার নয়, সমাজের সবার ভালো আচরণ হওয়া উচিত। সরকার সমাজের বাস্তবতায় বৃদ্ধ পিতা-মাতার সুরক্ষা নিশ্চিত করতে ভরণ পোষণ আইন করেছেন। নবীণ-প্রবীণদের নিয়ে দেশ, সমাজ আমরা এগিয়ে যাবে।

জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদারের সভাপতিত্বে সহকারী পরিচালক সোলায়মান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার প্রমুখ।

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে র‌্যালি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »