বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

শামীম ওসমানের নির্দেশে ছাত্র সমাবেশে না.গঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের বিশাল শোডাউন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের নির্দেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।

এসময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে মুখে একটাই শ্লোগান দেন, ‘বীর বাঙ্গালী ঐক্য কর, বাংলাদেশ রক্ষা কর’। ছাত্রলীগের নেতাকর্মীদের এমন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) ঢাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল প্রধান রাফেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সহ- সভাপতি আনারুল হক, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ানসহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »