শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

ঢাকার কৃষক সমাবেশে শাহীন-রিফাতের নেতৃত্বে জেলা কৃষক দলের শোডাউন

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৬০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উদ্যোগে আয়োজিত ঢাকার কৃষক সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে ছয় হাজারেরও অধীক কৃষকদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহন করেছে।

সোমবার (২ অক্টোবর) বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যােগে কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

এদিকে কৃষক সমাবেশকে সফল করতে দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, সোনারগাঁও থানা, আড়াইহাজার থানা, আড়াইহাজার পৌরসভা, গোপালদী পৌরসভা, সোনারগাঁ পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নটরডেম কলেজের সামনে এসে জড়ো হতে থাকে।

পরে দুপুর দুইটার দিকে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এসময়ে জেলা কৃষকদলের নেতাকর্মীদের স্লোগানে শ্লোগানের মুখরিত হয়ে ওঠে ঢাকা রাজপথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »