বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

আমরা মোহামেডান’র প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৩ Time View
আমরা মোহামেডান’র প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

সিদ্ধিরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২৪’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবার ও কেন্দ্রীয় আমরা মোহামেডানের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল থেকে কুরআন খতম, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও মরহুমের কবর জিয়ারত করা হয়।

সোমবার সিদ্ধিরগঞ্জের আইলপাড়া পাঠানটুলি মোড়ে কেন্দ্রীয় আমরা মোহামেডানের সাধারন সম্পাদক ডি.এইচ বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়। দুপুরে সানারপাড়া বাঘমারা এলাকায় কেন্দ্রীয় আমরা মোহামেডানের যুগ্ম-সম্পাদক আকবর হোসেনের সভাপতিত্বে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়। বিকালে আরামবাগ এলাকায় আমরা মোহামেডান সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়। পরে পরিবারের সদস্য ও কেন্দ্রীয় আমরা মোহামেডানের সকল সদস্যদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা মরহুম হাবিবুর রহমান হাবিবের সহধর্মিনী শিরীন হাবিব, উপদেষ্টা মো. মজিবুর রহমান, কেন্দ্রীয় সভাপতি খোরশেদ আলম নাসির, যুগ্ম-সম্পাদক আকবর হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, আক্তার হোসেন, মোহাম্মদ মিলন, আলী আকবর খাঁন, জামাল প্রধান, শহীদুল ইসলাম ভূঞা, তোফাজ্জল হোসেন, শিপনসহ আরো অনেকে।

শিরীন হাবিব বলেন, আমার স্বামী মরহুম হাবিবুর রহমান একজন ভালো মানুষ ছিলেন। সে সবসময় গরীব-দুঃখী মানুষের কথা ভাবতেন, কিভাবে মানুষের সেবা করা যায় সেই চিন্তা করতেন। আমার স্বামী হাবিবুর রহমান হাবিব আপনাদের এলাকা উন্নয়নে জন্য অনেক ভূমিকা পালন করেছে। আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন জান্নাতবাসী করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »