বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

রূপগঞ্জে রাজমিস্ত্রী সুমন হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২০৩ Time View

রূপগঞ্জে রাজমিস্ত্রী সুমন হত্যা মামলার আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সুমন হত্যাকাণ্ডের সাথে জড়িত।

আদমজীনগর কার্যালয় থেকে সোমবার (২ অক্টোবর) প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু।

গ্রেপ্তারকৃতরা হলেন-কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯) ও একই এলাকার রঙ্গু বেপারীর ছেলে মো. আরমান (৩৫)।

১৮ সেপ্টেম্বর মধ্যরাতে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় কালু মিয়ার ছেলে রাজমিস্ত্রী সুমনের লাশ দেখতে পায় এলাকাবাসী। গলার নীচে, সামনে, গলার বাম পাশে, বুকের বাম পাশে, বাম হাতের জয়েন্টের উপর, বাম হাতের বাহুতে, কাধের ডান পাশে পিছনে, পিঠের ডান পাশে কোপাইয়া গুরুতর আহত করলে, নিহত সুমন বাঁচার জন্য কোপ খেয়ে আহত অবস্থায় দৌড়ে এসে পলাশের কয়েল ফ্যাক্টরীর সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের মা মোছা. নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং-৫০, তাং-১৮/০৯/২০২৩)

পরে র‌্যাব-১১ এর চৌকশ গোয়েন্দা টীম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাকত আসামী মো. আরমান ও সেতুলকে সনাক্ত করতে সক্ষম হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল হাসান, সোহাগ এবং রফিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »